দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।
নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারসংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১০ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিন বাংলাদেশি মাদকের চালান আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার মাঝামাঝি একটি সুপারি বাগানে অবস্থান করলে খাসিয়ারা তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় তার সঙ্গে থাকা সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন। তারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলার কারবালার টুক ও নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল জানান, নিহতসহ তিনজনই আগে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএস/